১৫ থেকে ২০ মিনিটেই মিলছে লাগেজ, সেবায় সন্তুষ্ট যাত্রীরা

প্রধান অ্যাডমিন — 2026-10-19T16:57:00.000Z

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি জানিয়েছেন যাত্রীরা। এ ব্যবস্থায় বিমান থেকে নামার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাচ্ছেন তারা। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শন শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এ সেবার মান বজায় রাখা জরুরি। এ সময় মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে রিয়াদগামী ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। অনুমতি পাওয়া গেলে ফ্লাইট চালু হবে। এর মধ্যে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনা রুটে পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম