খাগড়াছড়ি সদর থানা পুলিশের অভিযানে ৩,০০০ (তিন হাজার) পিচ ইয়াবাসহ ০২ জন আটক।
প্রধান অ্যাডমিন — 2026-10-19T16:33:00.000Z
খাগড়াছড়ি সদর থানা পুলিশ খাগড়াছড়ি সদর থানাধীন ০৩নং গোলাবাড়ী ইউপিস্থ আলুটিলাগামী ময়লারটিলা জুম আবাসিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করিয়া ৩,০০০ (তিন হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ আবু বক্কর সিদ্দিক প্রঃ মামুন হোসেন (২৮), পিতা-আব্দুল কাদের প্রঃ লাল মিয়া, মাতা মোছাঃ মনোয়ারা বেগম, সাং-ভাইবোনছড়া, পূর্ব মুসলিম পাড়া, ০৩নং ওয়ার্ড, ০৫নং ভাইবোনছড়া ইউপি, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা এবং সহযোগী আসামী ০২। সাদিয়া আক্তার (২০), পিতা-মৃত আব্দুল্লাহ, মাতা-মরিয়ম বেগম, সাং-শরতবাটা, ০৫নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-কাপ্তাই রাস্তার মাথা, ফিরোজ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-চাঁন্দগাও, জেলা-সিএমপি, চট্টগ্রামদ্বয়কে আটক করা হয়। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম শহর থেকে আনিয়া খাগড়াছড়ি জেলার বিভিন্ন জায়গায় বিক্রয় করে মর্মে স্বীকার করে। আটককৃত ০১নং আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক প্রঃ মামুন হোসেন(২৮) এর বিরুদ্ধে ০১। খাগড়াছড়ী সদর থানার এফআইআর নং-৫, তারিখ- ২১ জুন, ২০১৭, ধারা-১৯(১) সারণির ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০, ০২।খাগড়াছড়ী সদর থানার এফআইআর নং-৬, তারিখ-১৬ মে, ২০১৯, ধারা-নারী ও শিশু আইনের ৭/৩০ এবং ০৩। সিএমপি এর কোতোয়ারী থানার এফআইআর নং-৬০, তারিখ-২০ জুন, ২০১৯, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পাওয়া যায়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার মামলা নং-১১, তারিখ-১৯/১০/২০২৬ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ রুজু করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম