হুতিদের হামলায় ইয়েমেনের সরকারি বাহিনীর ৫৩ জন সদস্য নিহত

প্রধান অ্যাডমিন — 2026-10-19T16:17:00.000Z

ইয়েমেনের দক্ষিণ-মধ্য শাবওয়া প্রদেশের একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৫৩ জন সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন ইয়েমেন সরকারের কর্মকর্তারা। হুতিরা হামলার দায় স্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্স হামলার একটি ভিডিও যাচাই করেছে, যেখানে হামলার পর সামরিক ঘাঁটিতে হতাহতদেরকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেন সরকারের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, হামলার সময় ক্যাম্পে প্রশিক্ষণ মহড়া চলছিল। তখন আকস্মিকভাবেই হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে।

দৈনিক রূপালী চট্টগ্রাম