হ'ত্যা-চাঁদাবাজিসহ ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার
প্রধান অ্যাডমিন — 2026-10-19T16:13:00.000Z
রংপুরে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৮ অক্টোবর) রাতে নগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।এসআরবির সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মেরিল সুমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারামারির আটটি, চাঁদাবাজির চারটি, ডাকাতির প্রস্তুতির তিনটি, অস্ত্র আইনে ছয়টি এবং হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন, মাদক ও দ্রুত বিচার আইনে একটি করে মামলা রয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে অস্ত্র ও মাদকসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। রংপুর অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং বালুমহল নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এসআরবির কার্যালয়ে নেওয়া হয়। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কোতয়ালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর অবৈধ অস্ত্র ও সহযোগীদের সন্ধানে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
দৈনিক রূপালী চট্টগ্রাম