দুটি ফ্যান, একটি ফ্রিজ চালিয়েই বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!

প্রধান অ্যাডমিন — 2026-10-19T12:32:00.000Z

নোয়াখালীর চাটখিলে দুটি ফ্যান, একটি ফ্রিজ, কয়েকটি বাতি ও আইপিএস ব্যবহার করেও এক লাখ ১০ হাজার ৪৯৬ টাকার বিদ্যুৎ বিল পেয়েছেন এক গ্রাহক। উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের শহীদুল ইসলাম ওরফে রনির বাড়িতে এ ঘটনা ঘটেছে। তাঁর দাবি, আগের মাসে বিদ্যুৎ বিল ছিল ১ হাজার ৩২৬ টাকা। গত পাঁচ মাসে গড়ে ১৮৭ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলেও সেপ্টেম্বরে বিলের কাগজে ছয় হাজার ইউনিট দেখানো হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহক। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জুনায়েদুর রহমান ভুলের বিষয়টি স্বীকার করে জানান, মিটার পরীক্ষা করে বিল সংশোধন করা হবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক।

দৈনিক রূপালী চট্টগ্রাম