কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী
প্রধান অ্যাডমিন — 2026-10-19T08:07:00.000Z
কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও জানান আইনমন্ত্রী।সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) নতুন ভবন উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে সরকারের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এতে আইনগত কোনো বাধা নেই। আগের মতোই তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী উল্লেখ করে এ বিষয়ে সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন তিনি।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত ভবনটির উদ্বোধন করেন আইনমন্ত্রী।
দৈনিক রূপালী চট্টগ্রাম