ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর ম'রদেহ উদ্ধার

প্রধান অ্যাডমিন — 2026-10-19T07:05:00.000Z

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. সিপন মিয়া জানান, আজ (সোমবার) সকাল ৮টার দিকে আমরা ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে দেখি এক নারী অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে আমরা ঢামেকের পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই নারীর পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্তর করা যাবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম