সরকারি অফিসে কেবল টাকার ঘাটতি থাকলেই তা অর্থ আত্মসাৎ নয়: হাইকোর্ট

প্রধান অ্যাডমিন — 2026-10-19T05:10:00.000Z

লালমনিরহাটের আদিতমারী উপজেলা পোস্ট অফিসের ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাজাপ্রাপ্ত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. ওমর ফারুককে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ে হাইকোর্ট স্পষ্ট জানান, সরকারি অফিসে কেবল আর্থিক ঘাটতি থাকলেই সন্দেহ দিয়ে কারো বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ করা যায় না।

রোববার (১৮ অক্টোরব) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পুর্নাঙ্গ অনুলিপি প্রকাশ হয়। 

মামলার নথি অনুযায়ী ২০১১ সালের ১১ই জানুয়ারি আদিতমারী উপজেলা পোস্ট অফিসে ১৩ লাখ ১২ হাজার ৭৫০ টাকা ৯৪ পয়সার আর্থিক ঘাটতি ধরা পড়ে। অভিযোগ ওঠে, তৎকালীন ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. ওমর ফারুক দায়িত্ব হস্তান্তর না করে আত্মগোপন করেন। এই ঘটনায় দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের হয়। 

পরে, ২০১৪ সালের ২৩ অক্টোবর লালমনিরহাটের বিশেষ জজ আদালত ওমর ফারুককে দুই ধারায় মোট ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন। উক্ত রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফৌজদারি আপিল দায়ের করেন তিনি।

রায়ে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়ে বলেন, অফিসে অনুপস্থিত থাকা বা দায়িত্ব হস্তান্তর না করা সন্দেহের সৃষ্টি করতে পারে; তবে, সন্দেহ যত জোরালোই হোক না কেন, তা প্রমাণের স্থলাভিষিক্ত হতে পারে না। 

দৈনিক রূপালী চট্টগ্রাম