গণঅভ্যুত্থানে ধর্মের বিভেদ দেখিনি: প্রধানমন্ত্রী

প্রধান অ্যাডমিন — 2026-10-18T17:02:00.000Z

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে দেখিনি কে কোন ধর্মের। স্বাধীনতার পর গণতন্ত্র হুমকির মুখে পড়লে, রাজপথে নেমে দেখিনি কে কোন ধর্মের। ২৪ এর গণঅভ্যুত্থানেও আমরা দেখিনি ধর্মের বিভেদ।

 

রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাখালী শ্রী শ্রীরক্ষা কালিমন্দিরে শুভেচ্ছা বিনিময়ে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, হাজার বছর ধরে শান্তিতে একসঙ্গে বাস করছি। দেশের উপর সবার একই রকম অধিকার। আসুন, সবাই মিলে পরবর্তী বংশধরদের জন্য শান্তি নিশ্চিত করতে কাজ করি।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা প্রত্যেকে বাংলাদেশি। জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করবো।

দৈনিক রূপালী চট্টগ্রাম