বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

প্রধান অ্যাডমিন — 2026-10-18T16:09:00.000Z

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ অক্টোবর) দুদকের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান। দুদকের অভিযোগ, বিএসএমএমইউতে বিশেষজ্ঞ হিসেবে কাজ করার বিষয়ে সিভিতে ভুয়া তথ্য দিয়েছিলেন পুতুল। এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম