মামলা দায়ের নিয়ে থানায় হট্টগোল: ‘দরকার হইলে আমরা এমপি-মন্ত্রীরে আনামু’

প্রধান অ্যাডমিন — 2026-10-18T16:01:00.000Z

কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউছার হত্যা মামলার এজাহার গ্রহণ নিয়ে কোতোয়ালি মডেল থানায় হট্টগোল ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও কয়েক শ মানুষ থানার সামনে জড়ো হয়ে প্রকৃত আসামিদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা ওসির কক্ষে গিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান। মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, ‘দরকার হইলে আমরা এমপি-মন্ত্রীরে আনামু।’ পরে বেলা আড়াইটার দিকে নিহতের বড় ভাই কবির হোসেনের দেওয়া এজাহার গ্রহণ করে পুলিশ। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দৈনিক রূপালী চট্টগ্রাম