পুলিশের ছাড়পত্র না মেলায় স্থগিত আমির হামজার তাফসির মাহফিল

প্রধান অ্যাডমিন — 2026-10-18T15:15:00.000Z

রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের ছাড়পত্র না পাওয়ায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) গোদাগাড়ী মহিলা কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
‘মানব কল্যাণ পরিষদ’ আয়োজিত এ অনুষ্ঠানে আমির হামজার প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। আয়োজকরা জানান, অনুমতির জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হলেও পুলিশি নিরাপত্তা প্রতিবেদন না পাওয়ায় অনুমতি মেলেনি। পরে প্যান্ডেল গুটিয়ে অতিথিদের আসতে নিষেধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পুলিশি ছাড়পত্র ছাড়া বড় জনসমাগমের অনুমতি দেওয়া সম্ভব নয়। ফলে শেষ মুহূর্তে মাহফিল আয়োজন বাতিল করতে বাধ্য হন আয়োজকরা।

দৈনিক রূপালী চট্টগ্রাম