মৃ'ত্যু'র আগে ভিডিওতে প্রেমিককে দায়ী, যশোরে প্রবাসীর স্ত্রীর আ'ত্ম'হ'ত্যা
প্রধান অ্যাডমিন — 2026-10-18T14:51:00.000Z
যশোরের শার্শায় চম্পা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের ভাই তরিকুল ইসলাম বাদী হয়ে কবির হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলাটি করেন।পরিবারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে কবির চম্পার কাছ থেকে অর্থ নেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যোগাযোগ বন্ধ করে দিলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। শনিবার বিষাক্ত ট্যাবলেট সেবনের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে ধারণ করা একটি ভিডিওতে চম্পা কবিরকে দায়ী করেছেন বলে দাবি স্বজনদের। তবে অভিযুক্ত কবির অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম