প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির আলোচনা
প্রধান অ্যাডমিন — 2026-10-18T11:36:00.000Z
প্রতিরক্ষা খাতে সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার করতে আলোচনা করেছে বাংলাদেশ ও ইতালি।রোববার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময়, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা এবং আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের সম্ভাব্য ক্ষেত্রগুলো গুরুত্ব পায়। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রশিক্ষণের সুযোগ নিয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এ উদ্যোগ দুই দেশের সামরিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম