সাজেকে উল্টে গেল চাঁদের গাড়ি, দুই পর্যটকের অবস্থা আশঙ্কাজনক
প্রধান অ্যাডমিন — 2026-10-18T11:31:00.000Z
রাঙামাটির বাঘাইছড়িতে পর্যটনকেন্দ্র সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে সাত পর্যটক আ'হ'ত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে পর্যটক নিয়ে ফেরার পথে শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মধ্যে সাতজন আ'হ'ত হন।
পরে সেনাবাহিনীর সহায়তায় আ'হ'ত'দের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আ'হ'ত'রা মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম