নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে: হাসনাত আব্দুল্লাহ

প্রধান অ্যাডমিন — 2026-10-18T08:08:00.000Z

রাজনীতিবিদেরা নিজেদের সন্তানদের বিদেশে রেখে অন্যের সন্তানদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, দেশের রাজনীতিবিদেরা নিজেদের সন্তানদের ভবিষ্যৎ দেশে গড়তে ভরসা পান না। অথচ অন্যের সন্তানদের দিয়ে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন।
তিনি আরও লেখেন, অর্থের অভাবে রাজনৈতিক কর্মীর সন্তানকে চানখাঁরপুলে চিকিৎসা করাতে হয়, আর নেতার ছেলে লিভারপুলে সময় কাটায়। পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে।’
রাজনীতিবিদদের সন্তানদের বিদেশে থাকা এবং সাধারণ রাজনৈতিক কর্মীদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে তিনি এসব মন্তব্য করেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম