আকস্মিক হাসপাতাল পরিদর্শনে হুইপ দুলু, ডিউটিতে অনুপস্থিত চিকিৎসকদের শোকজের নির্দেশ

প্রধান অ্যাডমিন — 2026-10-18T07:10:00.000Z

নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রটোকল ছাড়াই আকস্মিক নাটোর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেনারেল হাসপাতালে প্রবেশ করেন হুইপ। এ সময় হাসপাতালের ওয়ার্ড, কিচেন, প্যাথলজি, শৌচাগার ঘুরে দেখে অপরিচ্ছন্নতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। 


এ সময় হাজিরা খাতা পর্যালোচনা করে বেশ কয়েকজন চিকিৎসক ও স্টাফকে অনুপস্থিত পেয়ে তাদের শোকজ করার নির্দেশ দেন হুইপ। হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দালালমুক্ত পরিবেশ বজায় রাখার পরামর্শ দেন। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেন হুইপ দুলু।


নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, যারা অনুপস্থিত ছিলেন নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক রূপালী চট্টগ্রাম