চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত যাত্রীর কাছ থেকে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স কর্তৃক যৌথ অভিযান

প্রধান অ্যাডমিন — 2026-10-18T07:05:00.000Z



আসসালামু আলাইকুম। আজ সকাল ০৬:৩০ ঘটিকায় আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের এর ফ্লাইট BS-350 এ আগত একজন যাত্রী কাস্টমস হলে স্ক্যানিং এর সময় ডিজিএফআই কর্তৃক সন্দেহজনক বিবেচিত হয়। অত:পর বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্বাবধানে যাত্রীর ব্যাগেজের ভিতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং এর যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ড এর ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় থাকা ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দন্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি সহ সর্বমোট ৫৬৬ গ্রাম গোল্ড উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত গোল্ড পরিবহনে জড়িত যাত্রীর পরিচয় :
*নাম: মোহাম্মদ কামরুল ইসলাম, পাসপোর্ট নং- A13248461, ঠিকানা: দোনগ্রা, বাঁশখালী, চট্টগ্রাম ।*

# আটককৃত ৫৬৬ গ্রাম গোল্ড থেকে রাজস্ব আদায়: ১ কোটি ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

মন্তব্য :
১) উদ্ধারকৃত স্বর্ণের চালানের পরিমান নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়েছে।

২) স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর এর কার্যক্রম চলমান রয়েছে। 

৩) যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধ সহ স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে বিমানবন্দর গোয়েন্দাসংস্হাসমূহ ও বিমানবন্দর কাস্টমস সহ সর্বোপরি বিমানবন্দর কর্তৃপক্ষের(বেবিচক) সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে। 

ধন্যবাদ, 
জনসংযোগ শাখা
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর 
চট্টগ্রাম।

দৈনিক রূপালী চট্টগ্রাম