আরব আমিরাত ও ইয়েমেন উপকূলে জাহাজে হা'ম'লা
প্রধান অ্যাডমিন — 2026-10-18T06:23:00.000Z
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে রাজধানী রিয়াদসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সময়ে ওমান উপসাগর এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইয়েমেন সংলগ্ন লোহিত সাগরের আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সৌদি সামরিক মুখপাত্র জানিয়েছেন, রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায় হুথিদের ছোড়া তিনটি ড্রোন ও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার পাশাপাশি তেল টার্মিনাল সমৃদ্ধ শহর ইয়ানবু-এর আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। অন্যদিকে সমুদ্রপথে, ওমান উপসাগরে আমিরাত উপকূলের কাছে এবং লোহিত সাগরে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি বাণিজ্যিক তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এছাড়া ইয়েমেনের এডেনে প্রেসিডেন্সিয়াল প্যালেসে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হলেও দেশটির প্রধানমন্ত্রী অক্ষত আছেন। বৈশ্বিক জ্বালানি রুটের এই চরম নিরাপত্তাহীনতা ও আকাশসীমার যুদ্ধাবস্থা আন্তর্জাতিক তেলের বাজার ও বিমান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি করছে।দৈনিক রূপালী চট্টগ্রাম