ধলেশ্বরী নদীতে কচুরিপানার সঙ্গে ভাসছিল কি'শো'রীর ম'রদে'হ

প্রধান অ্যাডমিন — 2026-10-18T05:53:00.000Z

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় কিশোরীর মা'থাবি'হীন ও বি'ব'স্ত্র ম'রদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ অক্টোবর বিকেলে উপজেলার চরকৃষ্ণপুর এলাকা সংলগ্ন নদীর তীরবর্তী পানি ও কচুরিপানার মধ্য থেকে এই ক্ষতবিক্ষত ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা দুপুরে চরকৃষ্ণপুর ঘাটের কাছে নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অংশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহতের শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে অন্য কোথাও নৃশংসভাবে হত্যা করার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মাথা কেটে দেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহতের সঠিক পরিচয় শনাক্ত করতে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম