সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

প্রধান অ্যাডমিন — 2026-10-18T02:12:00.000Z

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়া নারী প্রার্থীদের সাক্ষাৎকার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম