সরকারি পুকুরের মাছ বাড়ি নেওয়ার সময় আ'ট'ক খাদ্য কর্মকর্তা
প্রধান অ্যাডমিন — 2026-10-17T17:21:00.000Z
পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরে বাড়ি নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্ধার হওয়া প্রায় ২০ কেজি মাছ নিলামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন।শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিলামে মাছগুলো কিনে নেন স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে রাতে মাছগুলো ককসিটে করে বাড়ি নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিলামে বিক্রি করা মাছের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
দৈনিক রূপালী চট্টগ্রাম