চীনের সহায়তায় আধুনিকায়ন হবে ৮ কারিগরি প্রতিষ্ঠান, গড়বে যৌথ বিশ্ববিদ্যালয়

প্রধান অ্যাডমিন — 2026-10-17T17:10:00.000Z

চীনের সহায়তায় বাংলাদেশের আটটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ সমঝোতা হয়। বাংলাদেশের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং চীনের শিক্ষা উপমন্ত্রী ওয়াং গুয়াংইয়ান এতে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, আটটি প্রতিষ্ঠানে আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন, যৌথ ২+২ ও ৩+১ মডেলের শিক্ষাক্রম চালু এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা বৃত্তি সম্প্রসারণ করা হবে। পাশাপাশি চীনের শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
একই অনুষ্ঠানে আন্তর্জাতিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মান উন্নয়নে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ করা হয়।

দৈনিক রূপালী চট্টগ্রাম