ডুমুর গাছের পানি পান করে রোগমুক্তির আশায় মানুষের ভিড়

প্রধান অ্যাডমিন — 2026-10-17T16:44:00.000Z

নাটোরের নলডাঙ্গায় ডুমুর গাছের কাটা ডাল থেকে বের হওয়া তরল পান করলে রোগমুক্তি মেলে-এমন বিশ্বাস ছড়িয়ে পড়েছে। এ তরল সংগ্রহ ও পান করতে উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা উত্তরপাড়া গ্রামে ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্তের মানুষ।

স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন আগে গাছটির ডাল কাটার পর পানির মতো তরল বের হতে দেখা যায়। এরপর কাটা ডালে হাঁড়ি-পাতিল বেঁধে তা সংগ্রহ শুরু হয়। প্রতিদিন প্রায় দুই হাঁড়ি তরল জমা হয় বলে দাবি তাঁদের। কেউ কেউ হাঁটুর ব্যথাসহ বিভিন্ন সমস্যা থেকে উপকার পাওয়ার কথাও জানিয়েছেন।

তবে চিকিৎসকরা বলছেন, এই তরল পান করলে রোগ ভালো হয়-এমন দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জুনায়েদ আহমেদ লেলিন বলেন, এটি মানুষের ভ্রান্ত ধারণা। এ ধরনের তরল পান করে রোগমুক্তির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।

দৈনিক রূপালী চট্টগ্রাম