লাগেজ বেল্টে মনিটর, দেখা যাবে ব্যাগ নামানোর পুরো প্রক্রিয়া
প্রধান অ্যাডমিন — 2026-10-17T12:28:00.000Z
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে স্থাপন করা হয়েছে ৬৫ ইঞ্চির ১৮টি ফোরকে মনিটর। এসব মনিটরে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি দেখা যাবে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আটটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় স্থাপন করা হয়েছে ৩২টি সিসিটিভি ক্যামেরা। প্রতিটি বেল্টের এলাকায় রয়েছে চারটি করে ক্যামেরা।
ক্যামেরার মাধ্যমে লাগেজ হ্যান্ডলিংয়ের বিভিন্ন ধাপের দৃশ্য মনিটরে সম্প্রচার করা হবে। এতে যাত্রীরা নিজেদের লাগেজের অবস্থান ও ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং লাগেজ নিয়ে যাত্রীদের উদ্বেগ কমবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম