'ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি খালিদুজ্জামান': রাশেদ খাঁন

প্রধান অ্যাডমিন — 2026-10-17T07:37:00.000Z

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর নেতা ও ঢাকা-১৭ আসনের সাবেক প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামান আন্দোলনের জন্য ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি এবং শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকেও কোনো পোস্ট দেননি। রাশেদ খাঁন অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ২০২৪ সালের ২৫ আগস্ট খালিদুজ্জামান নিজের ফেসবুক পেজ খুলে 'নব্য বিপ্লবী' সেজেছেন এবং যারা রাজপথে ত্যাগ স্বীকার করেছেন, তাদের লড়াই-সংগ্রামকে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ করছেন। জামায়াত নেতার এই ভূমিকাকে 'সুযোগসন্ধানী' আখ্যা দিয়ে তিনি আরও বলেন, যারা অন্যদের ত্যাগকে ছোট করে, তাদের রাজনীতি দেশের গণঅভ্যুত্থানের চেতনাকে কলুষিত করছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম