দুই বাংলাদেশির মৃ'ত্যু'দ'ণ্ড: সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা

প্রধান অ্যাডমিন — 2026-10-17T06:24:00.000Z

সৌদি আরবের পবিত্র মক্কায় এক মসজিদের ভেতরে 'অনৈতিক কাজ' করার অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে ঢাকা। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠিয়ে এই ঘটনার বিস্তারিত বিবরণ ও মামলার নথিপত্র চাওয়া হয়েছে। সাধারণত যেকোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি হলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে জানানোর নিয়ম থাকলেও, এই দুই বাংলাদেশির বিচার ও ফাঁসি কার্যকরের ব্যাপারে সৌদির পক্ষ থেকে ঢাকাকে আগে কিছুই জানানো হয়নি বলে দাবি করেছে বাংলাদেশ মিশন। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসায় বর্তমানে দণ্ডপ্রাপ্তদের পাসপোর্ট ও আকামার তথ্য মিলিয়ে অফিশিয়ালি পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম