চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নি'হ'ত ৮
প্রধান অ্যাডমিন — 2026-10-17T05:10:00.000Z
রাজস্থানের কোটাহ্ জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে চালক ঘুমের ঘোরে নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস কালভার্ট ভেঙে খাদে পড়ে অন্তত ৮ জন নিহত এবং ১২ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ভোরে মধ্যপ্রদেশের ভূপাল থেকে রাজস্থানের খাতু শ্যাম মন্দিরের দিকে যাওয়ার পথে সিমলিয়া থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ৫ জন নারী রয়েছেন। দুর্ঘটনার পর পরই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ক্রেনের সাহায্যে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।দৈনিক রূপালী চট্টগ্রাম