ক্যালিফোর্নিয়ায় দাবানলের তা'ণ্ডব, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ
প্রধান অ্যাডমিন — 2026-10-17T04:54:00.000Z
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ কাউন্টিতে তীব্র ‘সান্টা আনা’ বাতাসের কারণে ‘নর্তে ফায়ার’ নামের একটি ভয়াবহ দাবানল সান ক্লেমেন্টে এলাকা থেকে দ্রুত গতিতে পার্শ্ববর্তী সান জুয়ান ক্যাপিস্ট্রানোতে ছড়িয়ে পড়েছে। এই অনিয়ন্ত্রিত অগ্নিকাণ্ডে ইতিমধ্যে প্রায় ৪৬৫ থেকে৫৭০ একর পাহাড়ি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে এবং অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি (OCFA) নিশ্চিত করেছে যে অন্তত ছয় থেকে আটটি বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। আগুনের তীব্রতার কারণে ওই অঞ্চলের প্রায় ১৬,০০০-এরও বেশি বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য সান জুয়ান ক্যাপিস্ট্রানো ও সান ক্লেমেন্টে কমিউনিটি সেন্টারে দুটি বিশেষ জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগুনের তীব্র ধোঁয়া ও ঝুঁকির কারণে ক্যাপিস্ট্রানো ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এলাকার ১০টি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বর্তমানে ৫০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী আকাশপথে পানি বর্ষণকারী বিমানের সহায়তায় এই আগুন নিয়ন্ত্রণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে প্রতিকূল আবহাওয়া এবং ২৫ থেকে ৪৫ মাইল প্রতি ঘণ্টার তীব্র বাতাসের কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কবার্তা বলবৎ রয়েছে, যা নতুন করে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।দৈনিক রূপালী চট্টগ্রাম