লন্ডনের রাস্তায় কো'কে'নে'র নে'শায় অচেতন আবুধাবির রাজবধূ, শিশু অবহেলার দায়ে সাজা
প্রধান অ্যাডমিন — 2026-10-17T03:34:00.000Z
অতিরিক্ত কো*কে*ন সে*বনের পর অচেতন অবস্থায় লন্ডনের একটি ব্যস্ত ফুটপাতে পড়ে থাকার ঘটনায় শি*শুর প্রতি অবহেলার দায় স্বীকার করেছেন আবুধাবির শাসক পরিবারের পুত্রবধূ মাহরাহ আল নাহিয়ান। লন্ডনের একটি আদালতে সম্প্রতি এই রায় দেওয়া হয়।আদালতে জানানো হয়, ঘটনার দিন কো*কে*ন সে*বন না করলেও এর আগের দিন কো*কে*ন সে*ব*নের কারণে খুব ক্লান্ত ছিলেন। যে কারণে ৩২ বছর বয়সী মাহরাহ রাস্তার রেলিংয়ের পাশে প্রায় ৩০ মিনিট অচেতন অবস্থায় ছিলেন। ওই সময় তার তত্ত্বাবধানে থাকা ৩ বছর বয়সী শি*শু*টি জুতো ছাড়া খালি পায়ে চলন্ত যানবাহনের কাছাকাছি খেলছিল। পথচারীরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়। তাকে ৫,০০০ পাউন্ড জরিমানা এবং ১,০০০ পাউন্ড আদালত-ব্যয়সহ মোট ৬,১১৪ পাউন্ড পরিশোধের আদেশ দেয় আদালত।
মাহরাহর আইনজীবী আদালতে জানান, তিনি নিজের ভুলের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং বর্তমানে মা*দ*কাসক্তি কাটিয়ে উঠতে সারের একটি নিরাময় কেন্দ্রে তিন মাসের চিকিৎসা নিচ্ছেন। মামলার বিবরণীতে উঠে আসা তথ্য অনুযায়ী, আল নাহিয়ান পরিবারের সদস্য মাহরাহ প্রতি মাসে ৮,০০০ পাউন্ড ভাতা পান।
দৈনিক রূপালী চট্টগ্রাম