অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের ম'র'দে'হ উদ্ধার

প্রধান অ্যাডমিন — 2026-10-17T03:13:00.000Z

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের (৭২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ক্লাব ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিনি তাঁর ছোট মেয়েকে সাঁতার শেখানোর জন্য ক্লাবের সুইমিংপুলে নিয়ে যান। মেয়েকে সেখানে রেখে তিনি পাশের নির্মাণাধীন ভবনটিতে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে তাঁকে ওই ভবনে বারবার ওঠানামা করতে দেখা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁর দৃষ্টিশক্তি কম থাকায় পথ খুঁজে না পেয়ে অসাবধানতাবশত ভবনটির তিন তলার ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বনানীর বাসিন্দা ও অফিসার্স ক্লাবের এই নিয়মিত সদস্যের স্ত্রী আগেই মারা গেছেন এবং তাঁর বড় মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে; বড় মেয়ে দেশে ফিরলে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম