ইয়েমেনে ব্যাপক সং'ঘ'র্ষ ও বিমান হা'ম'লা, ১৬৮ হুতি সদস্য নি'হ'ত

প্রধান অ্যাডমিন — 2026-10-17T03:09:00.000Z

ইয়েমেনের তাইজ গভর্নরেটে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র স্থল লড়াই এবং পাল্টা বিমান হামলায় ১৬৮ জন হুতি যোদ্ধা নিহত হয়েছেন। তাইজ সামরিক কমান্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, হুতিদের একটি বড় ধরনের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি সরকারি বাহিনীর জোরালো প্রতিরোধে বিদ্রোহীদের মোট ৩৭৮ জন যোদ্ধা হতাহত হয়েছেন। সম্প্রতি দেশটির অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করে। ওই হামলায় ৫ জন নিহত ও ১৬ জন আহত হলেও প্রাসাদে থাকা প্রধানমন্ত্রী শায়া জিন্দানি এবং মন্ত্রিসভার সদস্যরা অক্ষত থাকেন। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনি বাহিনী হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে, যার ফলে তাইজসহ বিভিন্ন রণাঙ্গনে এই বিপুল সংখ্যক হুতি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে।

দৈনিক রূপালী চট্টগ্রাম