পতেঙ্গা সমুদ্রসৈকতের সৌন্দর্য রক্ষায় চসিকের উচ্ছেদ অভিযান

প্রধান অ্যাডমিন — 2026-10-16T18:23:00.000Z


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৬ জনাব প্রণয় চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৫ জনাব সুবল চাকমাসহ সংশ্লিষ্ট জোন কর্মকর্তা, সুপারিনটেনডেন্ট, পতেঙ্গা থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, আনসার বাহিনী ও চসিকের স্ট্রাইকিং ফোর্স অংশগ্রহণ করেন।

পতেঙ্গা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা এবং পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম