মাদক ব্যবসার দ্বন্দ্বে একজনকে তুলে নিয়ে হাত–পায়ের রগ কে'টে হ'ত্যা
প্রধান অ্যাডমিন — 2026-10-16T13:08:00.000Z
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে মুন্না মৃধা (৫৫) নামে একজনকে ঘর থেকে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে তাঁকে তুলে নেওয়া হয় এবং শুক্রবার ভোরে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ছেড়ে দিতে ৬০ হাজার টাকা দাবি করা হয়েছিল। পুলিশ সন্দেহজনক একজনকে আটক করেছে। ওসির ধারণা, মাদক ব্যবসাকে কেন্দ্র করেই ঘটনা ঘটেছে। তবে পরিবার এখনো মামলা করেনি।দৈনিক রূপালী চট্টগ্রাম