সং'ঘ'র্ষে'র দুই দিনের মাথায় কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত
প্রধান অ্যাডমিন — 2026-10-16T12:53:00.000Z
কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে দলটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার চ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।দৈনিক রূপালী চট্টগ্রাম