আবারও দিল্লি পুলিশের হাতে আটক অভিজিৎ দিপকে
প্রধান অ্যাডমিন — 2026-10-16T12:19:00.000Z
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ র্যালিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে বিকেল ৫টায় পতাকা উত্তোলনের কর্মসূচি বাতিলের নোটিশ দেয়। এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকার কথা জানায় পুলিশ। দিপকে নোটিশ দেখলেও কর্মসূচি বাতিলে রাজি হননি।দৈনিক রূপালী চট্টগ্রাম