গাইবান্ধায় গায়েহলুদের রাতে তরুণ প্রকৌশলীর মৃ'ত্যু, বিয়ের দিনে জানাজা

প্রধান অ্যাডমিন — 2026-10-16T12:05:00.000Z

গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার তরুণ প্রকৌশলী আরিফ শাহরিয়ারের (২২) শুক্রবার বাদ জুমা বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের দিন বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। আলোকসজ্জায় সাজানো বর ও কনের দুই বাড়িতে নেমে আসে শোক। চার দিন ধরে জ্বরে ভুগছিলেন আরিফ। পরিবারের ধারণা, তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন; তাঁর বোন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেছেন। চিকিৎসকেরা জানান, তিনি টাইফয়েডে আক্রান্ত ছিলেন এবং সম্ভবত স্ট্রোক বা হৃদ্‌রোগে মারা গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর দাফন হয়।

দৈনিক রূপালী চট্টগ্রাম