হরমুজ প্রণালীতে জাহাজে হা'ম'লা, ডুবে গেল দুটি বাণিজ্যিক জাহাজ

প্রধান অ্যাডমিন — 2026-10-15T16:40:00.000Z

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি পৃথক দুটি হামলায় একটি কন্টেইনার জাহাজ ও একটি ড্রাই বাল্ক ক্যারেয়ার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত পরিচয়ের প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ 'জিএফএস প্রাইড' (GFS Pride) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে পুড়ে ডুবে যায়; তবে এর ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাল্ক ক্যারেয়ার 'কেপ দাও' (Cape Dao) জাহাজটিও আগের একটি হামলার জেরে সম্প্রতি গভীর সাগরে তলিয়ে গেছে। সাম্প্রতিক সময়ে এই জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার হার তীব্রভাবে বেড়ে গেছে। মার্কিন বন্দর অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার জবাবে ইরান এই জলসীমায় তাদের আক্রমণ আরও জোরদার করেছে বলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এই ধারাবাহিক আক্রমণ ও জাহাজ ডুবির ঘটনা হরমুজ প্রণালী দিয়ে বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও বড় ধরনের অনিশ্চয়তা ও চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম