প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আ'সা'মি দুই দিনের রি'মান্ডে
প্রধান অ্যাডমিন — 2026-10-15T12:32:00.000Z
ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামির প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে তেজগাঁও থানাধীন জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ওই দিনই তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে, আজ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের ২ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
দৈনিক রূপালী চট্টগ্রাম