মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ২১ জেলে আ'ট'ক

প্রধান অ্যাডমিন — 2026-10-15T12:02:00.000Z

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জন জেলেকে আটক করেছে সদর নৌ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় ১০ মণ মা ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও বাকি ১৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় তাদের এই নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে।চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জন জেলেকে আটক করেছে সদর নৌ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে জেলেদের কাছ থেকে প্রায় ১০ মণ মা ইলিশ এবং ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হলেও বাকি ১৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৬টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জানান, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় তাদের এই নিয়মিত কঠোর অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম