চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

প্রধান অ্যাডমিন — 2026-10-15T07:14:00.000Z


 গত অর্থবছরের একই সময়ে ব্যাংক খাত থেকে নিট ঋণ নেওয়ার পরিবর্তে ঋণ পরিশোধ করেছিল সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বরে বাণিজ্যিক ব্যাংক থেকে ২৩ হাজার ২২৭ কোটি এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ হাজার ১৭ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রথম তিন মাসেই এর প্রায় ২১ দশমিক ৬৫ শতাংশ নেওয়া হয়েছে। রাজস্ব আদায়ে ঘাটতি ও সরকারি ব্যয়ের চাপকে ব্যাংকঋণ নির্ভরতা বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। এদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯১ কোটি টাকা।

দৈনিক রূপালী চট্টগ্রাম