চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হ'ত্যার অভিযোগ

প্রধান অ্যাডমিন — 2026-10-15T06:54:00.000Z

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ইমদাদুল হক (২৩) নামে এক যুবককে পি'টি'য়ে হ'ত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পরিচিত নাইস খন্দকারকে (২৫) আ'ট'ক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নি'হ'ত ইমদাদুল উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। আ'ট'ক নাইস একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমদাদুল ও নাইসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বুধবার রাতে তাঁরা নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে মজা করার সময় তুচ্ছ বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ইমদাদুল নাইসের মায়ের কাছে অভিযোগ জানাতে গেলে নাইস লাঠি নিয়ে তাঁকে ধাওয়া করেন। দৌড়ে পালানোর সময় ইমদাদুল পড়ে গেলে তাঁর মাথায় লাঠি দিয়ে আ'ঘা'ত করা হয় বলে অভিযোগ রয়েছে।

গুরুতর আ'হ'ত ইমদাদুলকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃ'ত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে নাইসকে আ'ট'ক করা হয়েছে। নি'হ'তে'র পরিবারের পক্ষ থেকে মা'ম'লা করার প্রস্তুতি চলছে। ইমদাদুলের ম'র'দে'হ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

দৈনিক রূপালী চট্টগ্রাম