পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

প্রধান অ্যাডমিন — 2026-10-15T06:50:00.000Z

পাকিস্তানের পেশোয়ার শহরে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে, যাদের সবার বয়সই ১৩ বছরের নিচে। এ ঘটনায় একজন শিক্ষকও নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

 

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, এই ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের ও শিক্ষককে মৃত অবস্থায় লেডি রিডিং হাসপাতালে আনা হয়েছিল।


তাৎক্ষণিকভাবে ওই স্কুলের ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।

সূত্র: রয়টার্স

দৈনিক রূপালী চট্টগ্রাম