হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃ'ত্যু

প্রধান অ্যাডমিন — 2026-10-15T06:46:00.000Z

চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃ'ত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।

রাধিকা দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার ম'র'দেহ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়। প্রিয় সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়জুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে রাধিকা অসুস্থ হয়েছিল। সুস্থ হওয়ার পর বোনের বাড়িতে বেড়াতে যায় সে। পরে হামে আক্রান্ত হয়ে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।

পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিল রাধিকা। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

দৈনিক রূপালী চট্টগ্রাম