হঠাৎ রাশিয়ায় গেলেন এফবিআই প্রধান, নেপথ্যে কী
প্রধান অ্যাডমিন — 2026-10-14T18:12:00.000Z
রাশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল। নিজস্ব সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে টেলিভিশন চ্যানেল এমএস নাও। বুধবার (১৪ অক্টোবর) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য দেশটিতে সফর করছেন প্যাটেল।প্রতিবেদন অনুযায়ী, দুই দিনের সফরে প্যাটেলের রাশিয়ার রাজধানী মস্কো এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে যাওয়ার কথা রয়েছে। ২০১৩ সালের পর এই প্রথম এফবিআইয়ের কোনো পরিচালক রাশিয়া সফর করছেন।
এর আগে রুশ প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত গুঞ্জন নিয়ে তার কোনো মন্তব্য নেই। তিনি বলেন, ‘হঠাৎ এ ধরনের সফরের ঘোষণা কখনোই দেয়া হয় না।’
তবে কোন ইস্যুতে আলোচনার জন্য এফবিআই প্রধান রাশিয়া সফরে গেছেন তা উল্লেখ করেনি রুশ বার্তা সংস্থাটি।
দৈনিক রূপালী চট্টগ্রাম