চট্টগ্রাম মেডিকেল এখন দালাল, ধান্ধাবাজ, চোর-বাটপারদের আখড়াই পরিণত হয়েছে।

প্রধান অ্যাডমিন — 2026-10-14T12:19:00.000Z

 ইমার্জেন্সি থেকে আউটডোর, ওয়ার্ড, ওটি, ল্যাব, ব্লাড ব্যাংক যেখানেই যান প্রতিটি পরতে পরতে হয়রানির শিকার হবেন। 

ছবির গোল চিহ্নিত দালালগুলোকে চিনে রাখুন। আপনার যতোবড় সমস্যাই হোক, টাকা ছাড়া এরা আপনাকে ডাক্তারের ধারেকাছেও ভিড়তে দিবেনা। সেকেন্ডে সেকেন্ডে আপনার সিরিয়াল পাল্টে দিবে। টাকা দিবেন, ফরফর করে নিয়ে যাবে ডাক্তারের কাছে।

ঘটনাস্থল: নাক, কান ও গলা বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।

ভুক্তভোগী : ইমতিয়াজ তুষার বলেন
আজ খুব ইমারজেন্সি পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ যায়। কানে পোকা ঢুকে প্রচুর ব্যাথা। সিরিয়াল ছিল তিন নম্বর। কিছু দুর যাওয়ার পর এ লোকগুলো সিরিয়াল চেইন্জ করে অন্য সিরিয়ালে দেয়। তারপর বলে তারা ডাক্তার নাই অন্য সিরিয়ালে দেয়। এরপর এক লোক আসে ভেতর থেকে আড়ালে দেখলাম ১০০ টাকা পকেটে পুরে। সবার টিকেট নিয়ে নেয় জোর করেই নিয়ে নতুন করে সিরিয়াল করতে।এরপর যখন ছবি তুলে মার্ক করা শুরু করলাম দেখলাম এসে বলল ভাই আপনার কি সমস্যা পোকা ঢুকসে আগে বলবেন তো। অনেক মানুষ বাচ্চা নিয়ে আসল তাদের হয়রানি দেখে মনে হল অবশ্যই কখনো সুযোগ পেলে এই দেশ হতে চলে যাব। এদেশে আসলে নীতি নৈতিকতা কখনো ঠিক হবেনা সরকারের দোষ ই বা দিব কোনদিকে। মানুষই তো সব ধান্দাবাজ। এই হচ্ছে চট্টগ্রাম মেডিকেলের দূর্নীতির অবস্থা। 
(স্থান চট্টগ্রাম মেডিকেল কলেজ নাক কান গলা বিভাগ)


দৈনিক রূপালী চট্টগ্রাম