আজ জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাজিফা আনজুম তুষির জন্মদিন

প্রধান অ্যাডমিন — 2026-10-14T12:16:00.000Z

১৯৯৬ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া এই অভিনেত্রী ২০১৪ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে পরিচিতি পান। ২০১৬ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্ম ও ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তুষি। তবে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি।

সম্প্রতি ‘রইদ’ চলচ্চিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তুষি। ছবিটিতে ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রটি সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার জিতেছে। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’

দৈনিক রূপালী চট্টগ্রাম