ক্যামেরার পেছনের মানুষটি আজ শুধুই স্মৃতি…

প্রধান অ্যাডমিন — 2026-10-14T08:07:00.000Z

ক্যামেরার পেছনের মানুষটি আজ শুধুই স্মৃতি…

ক্যামেরার পেছনে থেকে সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে দীর্ঘদিন কাজ করে গেছেন সবার প্রিয় চিত্রসাংবাদিক শামসুল আলম বাবু। আজ তিনি নেই, কিন্তু সহকর্মীদের হৃদয়ে রয়ে গেছেন তাঁর কর্ম, আন্তরিকতা আর অসংখ্য স্মৃতি। বাবু ভাইয়ের চলে যাওয়া চিত্রসাংবাদিকতার অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা।

মরহুম শামসুল আলম বাবুকে স্মরণ করে টিসিজেএর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ক্যামেরার পেছনে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন চিত্রসাংবাদিক শামসুল আলম বাবু।

বাবু ভাই, আপনি নেই, কিন্তু আপনার স্মৃতি রয়ে যাবে আমাদের হৃদয়ের গভীরে। ওপারে ভালো থাকবেন, প্রিয় বাবু ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

দৈনিক রূপালী চট্টগ্রাম