সৌদি আরবের বিমানবন্দরে অচলাবস্থা: ৮২টি ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৩ হাজারেরও বেশি যাত্রী
প্রধান অ্যাডমিন — 2026-10-13T15:05:00.000Z
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা থেকে পরিচালিত বিপুল সংখ্যক ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়েছে। এতে এখন পর্যন্ত মোট ৮২টি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি ও পরিচালনা ব্যাহত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ১৩ হাজার ৭১ জন যাত্রীর ওপর।মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে, ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।
হঠাৎ এই ফ্লাইট বিপর্যয়ের কারণে হজ, ওমরাহ এবং কর্মস্থলে ফেরা হাজার হাজার প্রবাসী যাত্রী চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।
দৈনিক রূপালী চট্টগ্রাম