২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের ভিসি, বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’
প্রধান অ্যাডমিন — 2026-10-13T08:06:00.000Z
নিজ কার্যালয়ে একদিনের বেশি সময় ধরে অবরুদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি বলেন, আমার প্রচণ্ড মাথাব্যথা, এখন একটু রেস্টে থাকতে চাই।মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বের হওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা চান কিনা, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, এটা প্রশাসন বিবেচনা করবে, আমি না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। পরবর্তীতে আন্দোলন জোরদার করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি শুরু করেন।
দৈনিক রূপালী চট্টগ্রাম